রিও ডি জেনেইরোর কোপাকাবানা বিচে মার্কিন পপ তারকা লেডি গাগার ঐতিহাসিক কনসার্টে বোমা হামলার পরিকল্পনা বানচাল করেছে ব্রাজিলের পুলিশ। শনিবার রাতের ওই কনসার্টে প্রায় ২১ লাখ দর্শকের ভিড় হয়েছিল বলে জানিয়েছে রিও সিটি হল। (সূত্র: [Reuters])

Source: Reuters | 5th May 2025 | Pic: Collected
রিও ডি জেনেইরোর সিভিল পুলিশ ও ব্রাজিলের ন্যায় মন্ত্রণালয় যৌথ অভিযানে এই ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। হামলার পরিকল্পনায় যুক্ত ছিল এক উগ্র সংগঠন, যারা কিশোরদের চরমপন্থায় আকৃষ্ট করতে হিংসাত্মক ভাষা, আত্মবিধ্বংসী বার্তা ও সহিংস কনটেন্ট ছড়িয়ে দিত।
পুলিশ জানায়, হামলাকারীরা মাইনরদের দিয়ে ইম্প্রোভাইজড বোমা ও মলোটভ ককটেল দিয়ে হামলা চালাতে চেয়েছিল। তাদের অনেকেই গাগার ভক্তগোষ্ঠী “লিটল মনস্টার্স” পরিচয়ে নিজেদের সংগঠিত করেছিল।
ব্রাজিলের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ল্যাব ও রাজ্য গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চারটি রাজ্যে একযোগে অভিযান চালায় কর্তৃপক্ষ। রিও গ্রান্ডে দো সুলে অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হন সন্দেহভাজন প্রধান সংগঠক। আর রিওতে এক কিশোর ধরা পড়ে, যার কাছ থেকে শিশু পর্নোগ্রাফি উদ্ধার হয়।
এখনো পর্যন্ত ডজনখানেক বাড়িতে তল্লাশি ও জব্দ অভিযান চালানো হয়েছে রিও, মাতো গ্রোসো, রিও গ্রান্ডে দো সুল ও সাও পাওলো রাজ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সময়মতো পদক্ষেপ না নিলে ব্রাজিলের ইতিহাসে অন্যতম বড় এক প্রাণঘাতী হামলা ঘটতে পারত।




