৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে ৪৬তম, ৪৭তম ও ৪৮তম বিসিএসের বিষয়ে তথ্য দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

Source: Somoy News | 20 June 2025 | Pic: Collected
বৃহস্পতিবার (১৯ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অনেক প্রার্থী একই সঙ্গে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ৪৭তম ও ৪৮তম বিসিএসেও আবেদন করেছেন। এ কারণে এই তথ্যগুলো সংগ্রহ করা জরুরি বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/UEe5HuAX47kSk2Wd9) ইংরেজিতে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।
প্রার্থীদের সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান না করলে মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে সমস্যা হতে পারে এবং ভবিষ্যৎ যাচাই-বাছাইয়েও তা প্রভাব ফেলতে পারে।
পিএসসি সূত্রে জানা যায়, ৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচনের জন্য মৌখিক পরীক্ষা অচিরেই শুরু হবে।



