যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) অ্যান্ডি বাইরন এবং সংস্থার প্রধান মানবসম্পদ কর্মকর্তা (CPO) ক্রিস্টিন ক্যাবটকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক তোলপাড় কাণ্ড ঘটে যায়, যখন তারা ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের একটি কনসার্টে একে অপরকে আলিঙ্গন করেন এবং সেই দৃশ্য কিস ক্যামে ধরা পড়ে। ঘটনাটি ঘটে বোস্টনের একটি কনসার্টে, যেখানে কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন দর্শকসারিতে থাকা এক যুগলকে বড় পর্দায় দেখে রসিকতা করেন, “হয় তারা পরকীয়ায় লিপ্ত, নয়ত খুবই লাজুক!” এই মন্তব্যে হাজারো দর্শকের সামনে তাদের মুখ উন্মোচিত হলে, যুগলটি মুখ লুকিয়ে নেয়।

19 July 2025 | Pic: Collected
ঘটনাটি ঘটে বোস্টনের একটি কনসার্টে, যেখানে কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন দর্শকসারিতে থাকা এক যুগলকে বড় পর্দায় দেখে রসিকতা করেন, “হয় তারা পরকীয়ায় লিপ্ত, নয়ত খুবই লাজুক!” এই মন্তব্যে হাজারো দর্শকের সামনে তাদের মুখ উন্মোচিত হলে, যুগলটি মুখ লুকিয়ে নেয়।
পরবর্তীতে জানা যায়, এই যুগল আসলে অ্যাস্ট্রোনমার সংস্থার শীর্ষ দুই কর্মকর্তা। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং মিম, টক শো ও সংবাদমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার মাত্র দুদিনের মাথায়, ১৮ জুলাই অ্যাস্ট্রোনমার একটি বিবৃতি দিয়ে জানায় যে, CEO অ্যান্ডি বাইরনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এবং ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। কোম্পানি জানায়, তাদের মূল্যবোধ ও সাংগঠনিক সংস্কৃতির সঙ্গে এটি সাংঘর্ষিক।
যদিও শুরুতে ভাইরাল হওয়া ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত ছিল না, সংস্থার বিবৃতির পর বিষয়টি স্পষ্ট হয়। বাইরন ২০২৩ সালের জুলাই মাস থেকে অ্যাস্ট্রোনমারে কর্মরত, আর ক্রিস্টিন ক্যাবট যোগ দিয়েছেন ২০২৪ সালের নভেম্বরে। এই ঘটনা করপোরেট জগতে ব্যক্তিগত আচরণ ও পেশাগত সীমারেখা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এখন প্রশ্ন উঠছে, ব্যক্তিগত মুহূর্ত কতটা পেশাদার জীবনে প্রভাব ফেলতে পারে এবং করপোরেট পরিবেশে এসব আচরণ কীভাবে মূল্যায়িত হওয়া উচিত।




