সৌদি আরব তার বিনোদন শিল্পে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ইতিহাসের এক কিংবদন্তি যুদ্ধ নায়কের জীবন নিয়ে তৈরি হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র, এবং সেই ছবির নাম Unbroken Sword। ছবিটির পরিচালনায় রয়েছেন Alik Sakharov যিনি আগে “Game of Thrones”, “House of Cards” এবং “Ozark”–র মতো জনপ্রিয় সিরিজ পরিচালনা করেছেন।
9 Dec 2025 | Pic: Collected
নতুন ৫০ একরের ফিল্ম স্টুডিও PlayMaker Studios (কিদ্দিয়া, সৌদি আরব) এই প্রজেক্টের জন্য গড়া হয়েছে; এবং “Unbroken Sword” হলো first big-budget ফিচার film যা সেখানে তৈরি হবে। প্রি-প্রোডাকশনে প্রায় ২০০–রও বেশি কাজ করছেন, এবং মূল চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা ২০২৬ সালের প্রথম দিকে।
চিত্রনাট্য অনুযায়ী, ছবির কেন্দ্রীয় চরিত্র হবে খালিদ বিন ওয়ালিদ। তিনি সপ্তম শতাব্দীতে ইসলামের প্রাথমিক যুগে রোম ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে মুসলিম বাহিনাকে নেতৃত্ব দিয়েছেন। ইতিহাসে ‘সাইফুল্লাহ’ উপাধিতে ভূষিত এই বীর যোদ্ধার বীরত্ব, কৌশল, এবং যুদ্ধ-পরবর্তী সামাজিক প্রভাব সবই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হবে।
প্রযোজনা করছে সৌদি সরকারের বিনোদন বিভাগ General Entertainment Authority (GEA) ও Riyadh Season এবং ইতিমধ্যে যুদ্ধদৃশ্যগুলোর জন্য বিশেষ পোষাক, তরবারি, ঘোড়াদৌড়, এবং প্রাচীন আরব অঞ্চলের রূপায়ণ শুরু হয়েছে। প্রকল্পটির এক বিশেষ দিক হচ্ছে, ১,০০০+ কাস্টোম তরবারি তৈরি করা, ৩,০০০+ গাছ রোপন করা হয়েছে যাতে মরুভূমি ও প্রাচীন আরব পরিবেশ বাস্তবমুখী হয়।
“Unbroken Sword” শুধু একটি চলচ্চিত্র নয় সৌদি আরবের নতুন বিনোদন জগতের দৃষ্টিকোণ থেকেই এটি একটি মাইলস্টোন। PlayMaker Studios–এর মডার্ন সেট, প্রযুক্তিগত সুযোগ-সুবিধা এবং আন্তর্জাতিক কলাকুশলী যুক্ত হওয়ার কারণে বহু আন্তর্জাতিক ফিল্মকার, প্রযোজক ও শিল্পী এই স্টুডিওতে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন।
একদিকে, ঘন নাটকীয় যুদ্ধদৃশ্য, ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রেক্ষাপট অন্যদিকে বিশ্বের বড়-বড় প্রযোজনা বাড়ির অভিজ্ঞ পরিচালনা ও প্রযুক্তিগত বিশ্লেষণ। এসব মিলিয়ে “Unbroken Sword” প্রত্যাশা তৈরি করেছে যে, এটি হতে পারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক মানের ফিচার ফিল্ম।



