বলিউডের নব্বইয়ের দশককে যদি প্রেম, গান আর গ্ল্যামারের সোনালি সময় বলা হয়, তবে ‘টিপ টিপ বারসা পানি’ গানের মাধ্যমে অভিনেত্রী রাভিনা ট্যান্ডন এবং অভিনেতা অক্ষয় কুমার দর্শকদের মনে ঝড় তুলেছিলেন। ভেজা হলুদ শাড়িতে রাভিনার প্রাণোচ্ছল উপস্থিতি আর অক্ষয়ের সঙ্গে তার রোমান্স রাতারাতি তাদের জনপ্রিয়তাকে তিন গুণ বাড়িয়ে দিয়েছিল। সেই সময় শুধু সিনেমাতেই নয়, বাস্তব জীবনেও তারা ছিলেন প্রেমে মগ্ন এক জুটি। বলিউডে তাদের সম্পর্ক নিয়ে চলত নানান আলোচনা। তবে এই প্রেমই কিছুদিন পর রাভিনার জীবনে গভীর সংকট ডেকে আনে।

18 September 2025 | Pic: Collected
সিনেমা ‘খিলাড়িও কা খিলাড়ি’–এর শুটিংয়ের সময় অভিনেত্রী রেখার সঙ্গে অক্ষয়ের ঘনিষ্ঠতা শুরু হয় বলে বলিউডের অন্দরমহলে গুঞ্জন ছড়ায়। অক্ষয়কে চোখে হারাতেন রাভিনা, কিন্তু তার প্রেমে হঠাৎই আসে ফাটল। প্রায় রাতারাতি সম্পর্ক ভেঙে দেন অক্ষয় কুমার। প্রেম ভাঙনের সেই আঘাত নাকি এতটাই ভয়াবহ ছিল যে, রাভিনা হতাশায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কয়েক দিন তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। বিষয়টি নিয়ে তখন থেকেই বলিউড অঙ্গনে নানা কথা প্রচলিত হয়।
যদিও রাভিনা বারবার বলেছেন, “আমি আত্মহত্যার চেষ্টা করিনি, বরং ডায়রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলাম।” কিন্তু তার ঘনিষ্ঠজনদের অনেকে গোপনে দাবি করেছেন যে আত্মহত্যার খবরটি মিথ্যা নয়। এ নিয়ে আজও বলিউডে নানা আলোচনা চলে। একদিকে অক্ষয়-রাভিনার ভেঙে যাওয়া প্রেম, অন্যদিকে রেখার নাম জড়িয়ে পড়া—সব মিলিয়ে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
আজও রাভিনা ট্যান্ডনের জীবনের এই অধ্যায় ভক্তদের নাড়িয়ে দেয়। গ্ল্যামার, খ্যাতি আর সাফল্যের পেছনে ব্যক্তিগত জীবনের ভাঙন কতটা ভয়ংকর হতে পারে, তার উদাহরণ হিসেবেই এই ঘটনা বারবার উঠে আসে আলোচনায়। যদিও তিনি পরে বলিউডে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছেন, পুরস্কার জিতেছেন এবং এখনো সম্মানিত অভিনেত্রী হিসেবে জায়গা ধরে রেখেছেন। কিন্তু নব্বইয়ের দশকের সেই প্রেম, ভাঙন আর আত্মহত্যার গুঞ্জন তার জীবনের এক বিতর্কিত অধ্যায় হিসেবেই থেকে গেছে।




